না
নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৪৩
তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু উমর (রাঃ) বর্ণনা করতেন যে, তিনি (একবার) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ভয়কালীন সালাত আদায় করেছিলেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বললেন এবং তার পেছনে আমাদের একটি গেল কাতারবদী হয়ে দাঁড়িয়ে গেল। আর একদল শত্রুর মুখোমুখী দাঁড়িয়ে গেল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়ে একটি রুকু এবং একটি সিজদা করলেন। তারপর এরা ফিরে গেল এবং শত্রুর মুখোমুখী দাঁড়িয়ে গেল। আর দ্বিতীয় দল এসে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সালাত আদায় করল ও অনুরূপ করলেন। তারপর তিনি সালাম ফিরালেন। তারপর উভয় গ্রুপের প্রত্যেকে দাঁড়িয়ে গেল এবং নিজেদের একটি রুকু এবং একটি সিজদা আদায় করে নিল।