Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৫৬

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

আবূ হাফস আমর ইবনু আলী (রহঃ) ... সাহল ইবনু আবূ হাছমা (রাঃ) থেকে ভয়কালীন সালাত সম্পর্কে বর্ণিত। তিনি বলেন, ইমাম কিবলামুখী হয়ে দাঁড়াবে এবং তাদের এক দল ইমামের সাথে দাঁড়াবে, আর এক দল শত্রুর মুখোমুখী দাঁড়াবে এবং তাদের চেহারা থাকবে শত্রুর দিকে। ইমাম তাদের নিয়ে একটি রুকু করবেন এবং তারা তাদের জন্য একটি রুকু করবে ও তারা দু’টা সিজদা করবে তাদের স্থানে। তারপর এরা তাদের স্থানে চলে যাবে ও ওরা এসে যাবে। ইমাম তাদের নিয়ে রুকু করবে ও দু’টা সিজদা করবে। অতএব সালাত ইমামের জন্য হবে দু’রাকআত আর তাদের জন্য হবে এক রাকআত। অতঃপর তারা একটি রুকু আদায় করবে ও দু’টা সিজদা করবে।

ছবি বানান