Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ১,৫৫৭

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে ভয়কালীন সালাত আদায় করলেন। একটি দল তার সাথে সালাত আদায় করল এবং অন্য আর এক দল, তাদের চেহারা ছিল শত্রুর অভিমুখে। তিনি তাদের নিয়ে দু’রাকআত সালাত আদায় করলেন। তারপর তারা অন্যদের স্থানে দাঁড়িয়ে গেল এবং অন্যরা এসে গেল। তিনি তাদের নিয়ে দু’রাকআত সালাত আদায় করলেন, তারপর তিনি সালাম ফিরালেন।

ছবি বানান