না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,১৮৭
তিনি আয়িশা (রাঃ)-কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাওম (সিয়াম/রোজা/রোযা) সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওম পালন করা শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে তিনি হয়ত সাওমই পালন করতে থাকবেন আর যখন সাওম ভঙ্গ করা শুরু করতেন তখন আমরা মনে মনে বলতাম যে, তিনি হয়ত সাওম ভঙ্গই করতে থাকবেন। আর তিনি মদীনায় আসার পর থেকেই রমযান মাস ব্যতীত কখনো এক মাস সাওম পালন করতেন না।