Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,১৮৮

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের সালাত আদায় করতেন? তিনি বললেন, না। তবে হ্যাঁ সফর থেকে আগমন করলে আদায় করতেন। আমি তাঁকে প্রশ্ন করলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো পূর্ণ এক মাস সাওম (সিয়াম/রোজা/রোযা) পালন করতেন? তিনি বললেনঃ না। আমি জানি না যে, তিনি কখনো রমযান মাস ব্যতীত পূর্ণ এক মাস সাওম পালন করেছেন আর কোন এক মাস ভঙ্গও করেন নাই বরং মৃত্যুর আগ পর্যন্ত মাসের কিছুদিন সাওম পালন করতেন (করতে অভ্যস্ত ছিলেন)।

ছবি বানান