না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,১৮৯
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের সালাত আদায় করতেন? তিনি বললেন, না; তবে হ্যাঁ সফর থেকে আসলে তখন আদায় করতেন। আমি আবার প্রশ্ন করলাম যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কি রমযান মাস ব্যতীত কোন নির্দিষ্ট সাওম (সিয়াম/রোজা/রোযা) ছিল? তিনি বললেনঃ আল্লাহর শপথ, তিনি রমযান মাস ব্যতীত মৃত্যু অবধি কখনো পূর্ণ এক মাস সাওম পালন করতেন না আর পুর্ণ এক মাস সাওম ভঙ্গও করতেন না, বরং মাসের কিছুদিন সাওম পালন করতেন।