Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৩৯৮

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেনঃ তুমি একদিনের সাওম পালন কর তাহলে তুমি দশ দশ দিন সাওম পালন করার সওয়াব পাবে। আমি বললাম, আরো কিছু বাড়িয়ে দিন। তিনি বললেন, তাহলে তুমি দুই দিনের সাওম পালন কর, তাহলে অবশিষ্ট নয়দিনের সাওম পালন করার সওয়াবও তোমার অংশে লেখা হবে। আমি বললাম, আরো কিছু বাড়িয়ে দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তিন দিনের সাওম পালন কর, তাহলে অবশিষ্ট আট দিনের সাওম পালন করার সওযাবও তোমার অংশে লেখা হবে। ছাবিত (রহঃ) বলেন যে, আমি এ হাদীস মুতাররিফ (রহঃ)-এর কাছে উল্লেখ করলে তিনি বললেন, আমার মনে হয় এ হাদীসের অর্থ হল, সাওম পালনকারী আমলের সংখ্যা বাড়ালেও সওয়াব কম হবে। বর্ণনাকারী মুহাম্মাদ ইবনু ইসমাঈল (রহঃ) এভাবে বর্ণনা করেছেন।

ছবি বানান