নাসাঈ শরীফ - হাদীস নং ২,৩৯৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার কাছে সংবাদ পৌছেছে যে, তুমি নাকি সারা রাত্র সালাত আদায় কর এবং সারা দিন সাওম পালন কর? আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! এর দ্বারা তো আমি ভালই আশা করে থাকি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা সাওম পালনকারীর সাওম গ্রহণযোগ্য নয়। তবে আমি তোমাকে সর্বদা সাওম পালন করার নিয়ম বলে দিচ্ছি। তা হল প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন করা। আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমি তো এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি পাঁচ দিন সাওম পালন কর। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি দশ দিন সাওম পালন কর। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওম পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেনঃ তাহলে তুমি দাঊদ (আঃ) এর সাওম পালন কর- তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন সাওম ভঙ্গ করতেন।