Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৪০১

প্রায় ১ মিনিট · ১০৮ শব্দ

তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ ইবন আমর! তুমি নাকি সর্বদা সাওম পালন কর এবং সারা রাত্রে সালাত আদায় কর? তুমি যখন এরূপ করতে থাকবে তখন তোমার চক্ষু কোটেরাগত হয়ে যাবে এবং শরীর দুর্বল হয়ে যাবে। সর্বদা সাওম পালনকারীর সাওম গ্রহণযোগ্য নয়। সারা জীবনের সাওম হল প্রত্যেক মাসে তিন দিন সওম পালন করা। আমি বললাম, আমি তো এর চেয়েও অধিক সাওমি পালন করার সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে তুমি দাউদ (আ.)-এর সাওমি পালন কর- তিনি একদিন সাওম পালন করতেন আর একদিন সওম ভঙ্গ করতেন। এবং (শত্রুর) মুখোমুখী হলে পলায়ন করতেন না।

ছবি বানান