Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৪০২

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি মাসে একবার কুরআন খতম কর। আমি বললাম, আমি তো এরচেয়েও অধিক পড়তে পারি। আমি তাঁর কাছে আরো বাড়াবার আবেদন করতে থাকলে শেষ পর্যন্ত তিনি আমাকে পাঁচ দিনে কুরআন খতম করতে বললেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তুমি মাসে তিন দিন সাওম পালন কর । আমি বললাম, আমি তো এরচেয়েও অধিক সাঞ্জাম পালন করার সামর্থ্য রাখি। আমি তার কাছে আরো বাড়াবার আবেদন করতে থাকলে শেষ পর্যন্ত তিনি আমাকে আল্লাহ তা’আলার নিকট সবেত্তিম সাওম দাউদ (আ.)-এর সাওম পালন করতে বললেন। তিনি একদিন সাওম পালন করতেন। আর একদিন সাওম ভঙ্গ করতেন।

ছবি বানান