Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৪০৩

প্রায় ২ মিনিট · ২০৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সংবাদ পৌঁছলে যে, আমি সর্বদা সাওম পালন করে থাকি এবং সারা রাত্রে সালাত আদায় করে থাকি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে সংবাদ পাঠালেন কিংবা তিনি তাঁর সাথে সাক্ষাত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে সংবাদ দেওয়া হয়েছে যে, তুমি সর্বদা সাওম পালন কর; সাওম ভঙ্গ কর না এবং সারা রাত্রে সালাত আদায় করে থাকে। তুমি এরূপ করবে না। কেননা, তোমার চক্ষুর জন্য তোমার উপর হক রয়েছে। তোমার শরীরের জন্য তোমার উপর হক রয়েছে। তোমার স্ত্রীর জন্য তোমার উপর হক রয়েছে। তুমি কখনো কখনো সাওম পালন করবে। আবার কখনো সাওম ভঙ্গও করে ফেলবে। এবং রাত্রের কিছু সময় সালাত আদায় করবে। আর কিছু সময় নিদ্ৰা যাবে। তুমি প্রত্যেক দশ দিনে একদিন সাওম পালন করবে, তাহলে তোমার জন্য অবশিষ্ট নয় দিনের সওয়াবও লেখা হবে। আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমি তো এর চেয়েও অধিক সাত্তম পালন করার সামর্থ্য রাখি। তিনি বলেন, তাহলে তুমি দাউদ (আ.)-এর সাওম পালন কর। তিনি বলেন দাউদ (আ.)-এর সাওম কিরূপ ছিল। ইয়া রাসূলাল্লাহ? তিনি বলেন, দাউদ (আ.) একদিন সাওম পালন করতেন আর তিনি একদিন সাওম ভঙ্গ করতেন। আর তিনি শত্রুর মুখোমুখী হলে পলায়ন করতেন না। তিনি বললেন যে, হে আল্লাহ্‌র নবী! আমার সেই শক্তি কোথায়?

ছবি বানান