না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৩৬
কুতায়াবা (রহঃ) ... সা’দ ইবন আবু ওয়াক্কাস এবং দাহহাক ইবন কায়সকে মুয়াবিয়া ইবন আবৃ সুফিয়ানের হজ্জের বছর বলতে শুনেছেনঃ তারা হজ্জ পর্যন্ত উমরাহ দ্বারা তামাত্তু করার ব্যাপারে আলাপ করেছিলেন। দাহহাক বলেন, যে ব্যক্তি আল্লাহর আদেশের ব্যাপারে অজ্ঞ, সে ব্যতীত কেউই এরূপ করতে পারে না। সা’দ বলেন, হে ভ্রাতুষ্পপুত্ৰ! তুমি যা বললে তা অত্যন্ত মন্দ। তখন দাহহাক (রাঃ) বললেনঃ “উমর ইবন খাত্তাব (রাঃ) এরূপ করতে নিষেধ করেছেন। সা’দ (রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করেছেন। আর আমরাও তার সাথে এরূপ করেছি।