না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৩৭
তিনি হজ্জ-ই-তামাত্তু-এর ফতোয়া দিতেন। তাকে এক ব্যক্তি বললোঃ আপনি এ ধরনের ফতোয়া দান থেকে বিরত থাকুন। কেননা আপনি জানেন না আমীরুল মু’মিনীন হজ্জের আহকামে কি নতুন আবিষ্কার করেছেন। পরে আমি তার সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে জিজ্ঞাসা করি। উত্তরে উমর (রাঃ) বলেনঃ আমি নিশ্চিতরূপে জানি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন। কিন্তু লোক আরাকে* স্ত্রীসহবাস করে হজ্জে গমন করবে, আর তাদের মাথা থেকে পানি পড়তে থাকবে, তা আমার পছন্দনীয় নয়।