না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৭০
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবা’আ (রাঃ)-এর নিকট উপস্থিত হলে দুবা’আ বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি অসুস্থ অথচ আমি হজ্জের ইচ্ছা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি হজ্জে যাবে এবং শর্ত করবে যে, (হে আল্লাহ) আপনি আমাকে যেখানে বাধাগ্ৰস্ত করবেন, সেখানে আমি ইহরাম ভঙ্গ করবো।