না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৭৭১
তিনি বলেন, ইবন উমর (রাঃ) হজ্জে শর্ত করা অস্বীকার করে বলতেনঃ তোমাদের জন্য কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত যথেষ্ট নয়? যদি তোমাদের কেউ হজ্জে বাধাপ্রাপ্ত হয়, যে বায়তুল্লাহর তাওয়াফ এবং সাফা ও মারওয়ার সাঈ করে তারপর সর্বপ্রকার (ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ থেকে) হালাল হয়ে যাবে, এবং পরবর্তী বৎসর হজ্জ করবে ও কুরবানীর জন্তু যাবাহ করবে। আর যদি কুরবানী না করতে পারে, তবে সিয়াম পালন করবে।