Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৮৭৬

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাযায় মক্কায় প্রবেশ করেন, আর তখন আবদুল্লাহ ইবন রাওয়াহা এই কবিতা পাঠ করতে করতে তাঁর সামনে হাঁটছিলেনঃ خَلُّوا بَنِي الْكُفَّارِ عَنْ سَبِيلِهِ الْيَوْمَ نَضْرِبْكُمْ عَلَى تَنْزِيلِهِ ضَرْبًا يُزِيلُ الْهَامَ عَنْ مَقِيلِهِ وَيُذْهِلُ الْخَلِيلَ عَنْ خَلِيلِهِ অর্থঃ হে কাফির সম্প্রদায়! তাঁর রাস্তা ছেড়ে দাও। তার প্রবেশে বাধা দিলে তোমাদেরকে আঘাত করবো। এমন আঘাত, যা মাথা স্থানচ্যুত করে দেবে এবং বন্ধুকে বন্ধুর কথা তুলিয়ে দেবে। তারপর তাকে উমর (রাঃ) বললেনঃ হে ইবন রাওয়াহা! রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হারাম শরীফে তুমি কবিতা আবৃত্তি করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে ছেড়ে দাও। এই কবিতা কাফিরদের অন্তরে ভীর নিক্ষেপের চেয়ে দ্রুত প্রভাব বিস্তারকারী।

ছবি বানান