Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৮৭৭

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বলেনঃ এই শহর, একে আল্লাহ্ তা’আলা পৃথিবী ও নভোমণ্ডল সৃষ্টির দিনেই সম্মানিত করেছেন। অতএব তা আল্লাহর সম্মান দ্বারাই কিয়ামতের দিন পর্যন্ত সম্মানিত, তার কাঁটাও তোলা যাবে না, সেখানে শিকার করা যাবে না, আর সেখানে কোন দ্রব্য পতিত থাকলে কেউ তা উঠাবে না, অবশ্য তার কথা স্বতন্ত্র, যে সে দ্রব্যের কথা প্রচার করবে। আর তার ঘাস কাটা যাবে না। ইবন আব্বাস (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! ইযখির নামক ঘাস ব্যতীত? তারপর তিনি এমন শব্দ উল্লেখ করলেন, যার অর্থ ইযখির ব্যতীত।

ছবি বানান