না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯০৮
তিনি কা’বা শরীফের নিকট পৌঁছলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল এবং উসামা ইবন যায়ীদ (রাঃ) কাবাঘরে প্রবেশ করলেন, তাদের প্রবেশের পর উসমান ইবন তালহা দরজা বন্ধ করে দিলেন। তাঁরা কিছুক্ষণ তথায় অতিবাহিত করলেন। তারপর দরজা খোলা হলো এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, আর আমি সিঁড়িতে চড়ে কা’বা ঘরে প্রবেশ করলাম এবং জিজ্ঞাসা করলামঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সালাত আদায় করলেন? তারা বললেনঃ এ স্থানে। আর আমি তাদেরকে একথা জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাআত সালাত আদায় করেছিলেন