Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯০৯

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা’বায় প্রবেশ করলেন, আর তার সঙ্গে ছিলেন ফযল ইবন আব্বাস, উসামা ইবন যায়দ, উসমান ইবন তালহা এবং বিলাল (রাঃ) তাঁরা প্ৰবেশ করে দরজা বন্ধ করে দিলেন। তারপর তাতে অবস্থান করলেন যতক্ষণ আল্লাহর ইচ্ছা ছিল। এরপর বের হলেন। ইবন উমর (রাঃ) বলেনঃ আমি সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করলাম, তিনি ছিলেন বিলাল, আমি জিজ্ঞাসা করলামঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্থানে সালাত আদায় করেছেন? তিনি বললেনঃ এই দুই স্তম্ভের মধ্যস্থলে।

ছবি বানান