Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৪৮

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যখন মক্কায় আগমন করেন, তখন মুশরিকরা বলতে লাগলো, মদীনার জ্বর তাদেরকে দুর্বল করে দিয়েছে, আর সেখানে তাদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। আল্লাহ তা’আলা তাঁর নবীকে এ সংবাদ পৌছালে তিনি সাহাবীগণকে রমল করতে আদেশ করেছেন এবং দুই কুকনে ইয়ামানীর মধ্যস্থলে স্বাভাবিকভাবে চলতে বলেন। মুশরিকরা তখন হিজর-এর নিকট ছিল। তারা বলতে লাগলাে। এরা তাে অমুক হতে শক্তিশালী।

ছবি বানান