না
নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৪৯
তিনি বলেন, এক ব্যক্তি ইবন উমর (রাঃ)-কে হাজরে আসওয়াদ চুম্বন সম্বন্ধে জিজ্ঞাসা করলে, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা চুম্বন করতে দেখেছি এবং স্পর্শ করতে দেখেছি। সে লােকটি বললোঃ আমি অত্যধিক ভিড়ের দরুন বা লােকের মধ্যে তা পর্যন্ত পৌছতে সক্ষম না হলে কি করবো? তখন ইবন উমর (রাঃ) বলেন, যদি এমন হয়, তবে আপনি এসব ইয়ামনে রেখে আসবেন। আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে তা স্পর্শ করতে এবং চুম্বন করতে দেখেছি।