Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৯৪

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন আমরা বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হই। আমাদের মধ্যে কেউ তোমরা হজ্জের ইহরাম করে, আর কেউ কেউ উমরার ইহরাম করে এবং কুরবানীর পশু সঙ্গে নেয়। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যে উমরাহর ইহরাম করেছে, আর কুরবানীর পশু সাথে আনেনি, সে হালাল হয়ে যাবে। আর যে উমরাহর ইহরাম করে কুরবানীর পশু সঙ্গে এনেছে, সে হালাল হবে না। আর যে হজ্জের ইহরাম করেছে সে তার হজ্জ পূর্ণ করবে। আয়েশা (রাঃ) বলেনঃ আমি ঐ সকল লোকের মধ্যে ছিলাম, যারা উমরার ইহরাম করেছিল।

ছবি বানান