Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ২,৯৯৫

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

তিনি বলেন, আমরা হজ্জের ইহরাম করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বের হলাম। আমরা মক্কার নিকটবর্তী হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যার সাথে কুরবানীর পশু নেই, সে যেন হালাল হয়ে যায়, আর যার সাথে কুরবানীর পশু রয়েছে, সে তার ইহরামের উপর থাকবে। আসমা (রাঃ) বলেনঃ যুবায়র (রাঃ)-এর সাথে কুরবানীর পশু থাকায় তিনি তার ইহরামের উপর থাকেন। আর আমার সাথে কুরবানীর পশু না থাকায় আমি হালাল হয়ে যাই। আমি আমার জামাকাপড় পরিধান করি, সুগন্ধি ব্যবহার করি এবং যুবায়র (রাঃ)-এর কাছে বসি। তিনি বললেন, আমার থেকে দূরে বস। আমি বলিঃ তুমি কি ভয় কর যে, আমি তোমার উপর ঝাঁপিয়ে পড়বাে?

ছবি বানান