Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,০৬০

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

ইবন আব্বাস(রাঃ) বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবার সকালে তার সওয়ারীতে উপবিষ্ট থেকে আমাকে বলেনঃ এসাে, আমার জন্য কংকর কুড়িয়ে নাও। এরপর আমি তার জন্য কয়েক টুকরো কংকর তুলে নেই, যেগুলি ছিল দুই আংগুলে তুলে নেওয়ার মত। যখন আমি সেগুলো তাঁর হাতে দিলাম তখন তিনি বললেনঃ এগুলোর মত কংকর নিক্ষেপ করবে। সাবধান, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কেননা তোমাদের পূর্বে যারা ছিল, তারা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে।

ছবি বানান