Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,০৬১

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের উদ্দেশ্যে বলেন, যখন তারা সন্ধ্যায় আরাফা ও সকালে মুযদালিফা ত্যাগ করেন এবং মিনায় প্রবেশ করেন, তোমরা ধীর-স্থিরভাবে চল। তখন তিনি তাঁর উটনীর লাগাম টেনে রাখেন। এরপর যখন তিনি মিনায় প্রবেশ করেন তখন তিনি অবতরণ করেন। মুহাসির নামক স্থানে তিনি বলেনঃ তোমরা কংকর সাথে নাও, যা জামরায় নিক্ষেপ করতে হবে। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইঙ্গিত করে বলেন যেরূপ কংকর মানুষ সাধারণত নিক্ষেপ করে থাকে।

ছবি বানান