Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,১৯৭

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আবদুল্লাহ ইবন আবদুল্লাহ ইবন জাবর তার পিতার সূত্রে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতা জারর (রাঃ)-কে তাঁর রোগ শয্যায় দেখতে গেলেন। তাঁর নিকট গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছেঃ আমরা মনে করেছিলাম, তুমি আল্লাহ্‌র রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে। তখন তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আল্লাহ্‌র রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে কর না, এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে। আল্লাহ্‌র রাস্তায় নিহত হওয়া শাহাদাত, পেটের পীড়ায় মরাও শাহাদাত, আগুনে পুড়ে মরাও শাহাদাত, পানিতে ডুবে মরাও শাহাদাত, কোন কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করা শাহাদাত, নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত্যুবরণও শাহাদাত, যে স্ত্রীলোক গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ। এক ব্যাক্তি বললেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপবিষ্ট আর তোমরা ক্রন্দন করছো? তিনি বললেন, তাদের কাঁদতে দাও। সে যখন মরে যাবে, তখন যেন তার জন্য কোন ক্রন্দনকারী ক্রন্দন না করে।

ছবি বানান