না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,১৯৮
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে এক মৃত ব্যাক্তির নিকট পৌঁছলেন। তখন মহিলাগন ক্রন্দন করতে লাগল। জাবর (রাঃ) বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রয়েছেন, এমন সময় তোমরা ক্রন্দন করছো? তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যতক্ষন সে তাদের মধ্যে (জীবিত) রয়েছে, ততক্ষন তাদেরকে কাঁদতে দাও। মৃত্যু হয়ে গেলে আর কেউ তার জন্য ক্রন্দন করবে না।