না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩২৭
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি বুযাআ নামক কূপের পানিতে উযু করব? তা এমন একটি কূপ যাতে কুকুরের গোশত, হায়যের ন্যাকড়া ও আবর্জনা নিক্ষেপ করা হয়। তিনি বললেনঃ পানি পবিত্র, তাকে কোন বস্তুই নাপাক করে না।