না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩২৮
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশ দিয়ে গমন করলাম, তখন তিনি বুযআ নামক কূপের পানি দ্বারা উযু করছিলেন। আমি বললাম, আপনি কি এই কূপের পানি দ্বারা উযু করছেন? অথচ তাতে ঘৃণ্য ময়লা আবর্জনা নিক্ষেপ করা হয়ে থাকে। তখন তিনি বললেনঃ পানিকে কোন বস্তুই নাপাক করে না।