না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩১৯
তিনি বলেন, আবুল কুয়াইস-এর ভাই আফলাহ আমার নিকট আসতে অনুমতি চান ; আর তিনি ছিলেন আমার দুধ সম্পর্কের চাচা। আমি তাকে অনুমতি দিতে অস্বীকৃতি জানাচ্ছি। ইত্যাবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমি তাকে তা জানালাম। তিনি বললেনঃ তাকে অনুমতি দিও, কেননা সে তোমার চাচা। আয়েশা (রাঃ) বলেনঃ আর এটা ছিল পর্দার আয়াত নাযিল হওয়ার পরের ঘটনা।