না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৩২০
তিনি বলেন, আমার চাচা আফলাহ পর্দার আয়াত নাযিল হওয়ার পর আমার নিকট আগমনের অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিলাম না। এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমি তাঁর নিকট জিজ্ঞাসা করলাম। তিনি বললেনঃ তাকে অনুমতি দেবে। কেননা সে তোমার চাচা। আমি বললামঃ আমাকে তো নারী দুধ পান করিয়েছে, কোন পুরুষ তোমরা দুধ পান করায় নি। তিনি বললেনঃ তোমার দক্ষিণ হস্তে মাটিযুক্ত হোক। তাকে অনুমতি দেবে, কেননা সে তোমার চাচা।