না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮২৫
ইউনুস ইবন আবদুল আ’লা (রহঃ) ... আবদুল্লাহ্ ইবন কা’ব ইবন মালিক (রহঃ) বলেন, তাঁর পিতার তওবা কবুল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার সমস্ত মাল থেকে মুক্ত হতে চাই যা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে সাদকা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেনঃ তুমি, তোমার কিছু মাল রেখে দাও, এটা তোমার জন্য উত্তম।