Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮২৬

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

সুলায়মান ইবন দাউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন কা’ব (রহঃ) বলেন, আমি কা’ব ইবন মালিক (রাঃ)-কে তিনি যে তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সাথে না গিয়ে পেছনে থেকে গিয়েছিলেন, সে সম্পর্কে বলতে শুনেছি যে, তিনি বলেন, আমি যখন তার সামনে বসে বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার তওবার মধ্যে এটাও যে, আমি আমার মাল হতে পৃথক হয়ে যাব এবং যা আল্লাহ্ ও আল্লাহর রাসূলের পথে সাদকা হয়ে যাবে। তিনি বললেনঃ তুমি তোমার মালের কিছু অংশ রেখে দাও; তা তোমার জন্য উত্তম হবে। তিনি বললেন, আমি বললামঃ তা হলে আমার খায়বরের সম্পত্তি রেখে দিচ্ছি।

ছবি বানান