না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮২৮
মুহাম্মদ ইবন মা’দান ইবন ঈসা (রহঃ) ... উবায়দুল্লাহ্ ইবন কা’ব ইবন মালিক (রহঃ) বলেন, আমি আমার পিতা কা’ব ইবন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্ তা’আলা আমাকে আমার সত্যবাদিতার জন্য পরিত্রাণ দিয়েছেন। আর আমার তাওবায় এ-ও রয়েছে যে, আমি আল্লাহ্ এবং আল্লাহর রাসূলকে আমার মাল দান করে তা হতে মুক্ত হয়ে যাই। তিনি বললেনঃ তোমার কিছু মাল তুমি রেখে দাও, এটা তোমার জন্য উত্তম। তিনি বললেনঃ আমি আমার খায়বরের সম্পত্তি রাখলাম।