Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮৬৮

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

ইবরাহীম ইবন ইয়াকূব ইবন ইসহাক (রহঃ) ... রাফে’ ইবন খাদীজ (রাঃ) বলেন, তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কাজ হতে নিষেধ করেছেন, যা আমাদের জন্য লাভজনক ছিল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মেনে চলা আমাদের জন্য তা অপেক্ষা লাভজনক। তিনি বলেছেন, যার নিকট কৃষির জমি রয়েছে, সে নিজে তাতে চাষাবাদ করবে। আর যদি সে চাষাবাদ করতে না পারে, তবে মুসলিম ভাইকে দিয়ে দেবে, আর সে তাতে চাষাবাদ করবে।

ছবি বানান