না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৮৬৯
আলী ইবন হুজর (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, তিনি জমি বর্গা দিতে নিষেধ করেছেন। তাউস (রহঃ) তা অস্বীকার করে বলেন, আমি ইবন আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলতেনঃ তাতে কোন ক্ষতি নেই।