না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯০৮
রাফে’ ইবন খাদীজ (রাঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। ইন শিহাব (রহঃ) বলেনঃ পরবর্তীতে রাফে’ ইবন খাদীজ (রাঃ)-কে জিজ্ঞাসা করেছিল যে, তখন লোকে কিরূপে জমি কেরায়া দিত? তিনি বললেনঃ লোক কিছু উৎপন্ন দ্রব্য নির্দিষ্ট করতে এবং শর্ত করে নিত, যা নালা বা নহরের কিনারায় উৎপন্ন হবে তা আমাদের থাকবে।