না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯০৯
রাফে’ ইবন খাদিজ (রাঃ) আবদুল্লাহ ইবন উমর (রাঃ)-কে সংবাদ দিয়েছেন যে, তাঁর চাচাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হন এবং সেখান থেকে ফিরে এসে সংবাদ দেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষি জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ (রাঃ) বলেন, আমাদের পরিষ্কার জানা আছে যে, জমির মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় কেরায়া দিত এই শর্তে যে, জমির মালিকের অংশ ঐ শস্যে হবে, যা নহরের নিকটবর্তী অংশে উৎপন্ন হবে। যেই নহর হতে ঐ জমিতে পানি দেয়া হয় এবং কিছু ঘাসের পরিবর্তে কেরায়া দেয়া হতো, যে ঘাসের পরিমাণ আমার জানা নেই।