না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯১০
ইবন উমর (রাঃ) জমির কেরায়া গ্রহণ করতেন। এরপর তাঁর নিকট রাফে ইবন খাদীজ (রাঃ) হতে কিছু সংবাদ পৌছায়। তিনি আমার হাত ধরে রাফে ইবন খাদীজ (রাঃ)-এর নিকট নিয়ে যান। রাফে ইবন খাদীজ (রাঃ) তার চাচা হতে হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। এরপর থেকে আবদুল্লাহ (রাঃ) জমির কেরায়া দেয়া পরিত্যাগ করেন।