না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯১২
ইবন উমর (রাঃ) তার কৃষি জমি কেরায়া দিতেন। মুআবিয়া (রাঃ)-এর খিলাফতের শেষভাগে তিনি সংবাদ পান যে, রাফে’ ইবন খাদীজ (রাঃ) এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে নিষেধাজ্ঞামূলক হাদীস বর্ণনা করেন। তখন তিনি তাঁর নিকট এসে জিজ্ঞাসা করলেন, আমিও তাঁর সঙ্গে ছিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। তখন ইবন উমর (রাঃ) তা ত্যাগ করেন। এরপর ইবন উমর (রাঃ)-এর নিকট কেউ এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলতেনঃ রাফে’ ইবন খাদীজ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমির কেরায়া নিতে নিষেধ করেছেন।