Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯১৩

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) জমি কেরায়া দিতেন। তাঁকে বলা হলো, রাফে ইবন খাদীজ (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরায়া দিতে নিষেধ করেছেন। তখন ইবন উমর (রাঃ) বালাত নামক স্থানে তাঁর সাথে দেখা করতে যান, আর আমিও তখন তার সাথে ছিলাম। ইবন উমর (রাঃ) রাফে’ (রাঃ)-কে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ হ্যাঁ, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। তখন হতে আবদুল্লাহ্ (রাঃ) কেরায়া দেয়া পরিত্যাগ করেন।

ছবি বানান