না
নাসাঈ শরীফ - হাদীস নং ৩,৯১৪
এক ব্যাক্তি ইবন উমর (রাঃ)-কে সংবাদ দিল যে, রাফে’ ইবন খাদীজ (রাঃ) জমি কেরায়া দেয়ার ব্যাপারে একটি হাদীস বর্ণনা করেন। নাফে বলেন, আমি এবং সংবাদদাতা আবদুল্লাহ্ (রাঃ)-এর সাথে রাফে (রাঃ)-এর নিকট যাই। তখন রাফে’ (রাঃ) তাঁকে বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। সেদিন হতে তিনি তা পরিত্যাগ করেন।