না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৭৬৮
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন জুরায়জ ’আতা হতে, তিনি সাফওয়ান ইবন ইয়ালা হতে এবং তিনি তার পিতা (রাঃ) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাবুক যুদ্ধে গমন করি। সেখানে আমি একজন লোককে চাকর হিসাবে রাখি। সেখানে আমার চাকর অন্য এক ব্যক্তির সাথে ঝগড়া করলে, সে তাকে দাঁত দিয়ে কামড়ায়। এতে তার দাঁত পড়ে যায়। সে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে সকল ঘটনা বর্ণনা করলে তিনি তার দিয়াত বাতিল করে দেন।