না
নাসাঈ শরীফ - হাদীস নং ৪,৭৬৯
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন জুরায়জ ’আতা হতে, তিনি সাফওয়ান ইবন ইয়ালা হতে এবং তিনি ইয়ালা ইবন উমাইয়া (রাঃ) থেকে। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তাবুক যুদ্ধে শরীক হই। আমার ধারণামতে তা ছিল সবচেয়ে আশাব্যঞ্জক কাজ। আমার এক চাকর ছিল, সে একজন লোকের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে একে অন্যের আঙুলে কামড় দেয়। সে ব্যক্তি আঙুল টেনে বের করলে তার দাঁত পড়ে যায়। সে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে নালিশ করলে তিনি তার দাঁতের দিয়াত বাতিল করে দেন এবং বলেনঃ সে কি তোমার মুখে হাত রেখে দেবে, আর তুমি তা চিবিয়ে ফেলবে?