Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৯৪২

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনূ গিফারের কুয়ার নিকট ছিলেন। এমন সময় তার নিকট জিবরীল (আলাইহিস সালাম) আগমন করলেন এবং বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করেছেন, আপনি যেন আপনার উম্মাতকে এক উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহ তা’আলার নিকট তাঁর ক্ষমা কামনা করি, আমার উম্মত এর ক্ষমতা রাখবে না। তারপর তাঁর নিকট দ্বিতীয়বার আগমন করে বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করেছেন, আপনি যেন আপনার উম্মাতকে দু’হরফ বা উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহ তা’আলার নিকট তার ক্ষমা ভিক্ষা করি। আমার উম্মত এরও ক্ষমতা রাখে না। তারপর জিবরীল তার নিকট তৃতীয়বার এসে বললেন, আল্লাহ তা’আলা আপনাকে আদেশ করছেন, আপনি যেন আপনার উম্মাতকে তিন হরফ বা উপভাষায় কুরআন পড়ান। তিনি বললেন, আমি আল্লাহ তাআলার নিকট তাঁর ক্ষমা ভিক্ষা করি। আমার উম্মত এরও ক্ষমতা রাখবে না। এরপর জিবরীল তাঁর নিকট চতুর্থবার আগমন করে বললেন, আল্লাহ তায়ালা আপনাকে আদেশ করছেন, আপনি যেন আপনার উম্মাতকে সাত হরফ বা উপভাষায় কুরআন পড়ান। যে লুগাতেই পড়ুক না কেন তা-ই সঠিক হবে। আবু আবদুর রহমান বলেন, এ হাদিস বর্ণনায় হাকামের বিরোধিতা করা হয়েছে। মনসুর ইবনু মু’তামির এটি মুজাহিদ সূত্রে উবাইদ ইবনু উমাইর হতে মুরসাল হিসেবে বর্ণনা করেছেন।

ছবি বানান