Alhashorহাদীস সম্ভার
না

নাসাঈ শরীফ - হাদীস নং ৯৪৩

প্রায় ২ মিনিট · ১৭২ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি সূরা পড়ালেন। আমি মসজিদে বসা থাকতেই শুনতে পেলাম, এক ব্যক্তি তা আমার কিরাআতের বিপরীত পাঠ করছে। আমি তাকে বললাম, তোমাকে এ সূরা কে শিক্ষা দিয়েছে? সে ব্যাক্তি বলল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম, আমার কাছ থেকে পৃথক হবে না, যতক্ষণ না আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাই। আমি তার কাছে এসে বললাম, ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে এই সূরাটা যেভাবে শিক্ষা দিয়েছেন। ঐ ব্যক্তি তা উল্টোভাবে পাঠ করেছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই! তুমি পড়; আমি পড়লাম। তখন আমাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ঠিকই পাঠ করেছ। অতঃপর ঐ ব্যক্তিকে বললেন, তুমি পড়। সে আমার পড়ার অন্য রূপ পড়ল। তাকেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও ঠিকই পড়েছ। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাই! ব্যাপার এই যে, কুরআন সাত প্রকার উপভাষায় (লুগাত) নাযিল হয়েছে। তার প্রত্যেক প্রকার রোগ মুক্তি এবং উদ্দেশ্য অনুধাবনে যথেষ্ট। আবূ আবদুর রহমান (রহঃ) বলেন, মা’কাল ইবনু উবায়দুল্লাহ তত সবল নন।

ছবি বানান