তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,০৩৯
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমাদের ভাই নাজাশী* মারা গেছেন। তোমরা দাঁড়াও এবং তার জন্য সালাতুল জানাযা আদায় কর। ইমরান ইবনু হুসায়ন বলেন, আমরা দাঁড়িয়ে মৃত ব্যক্তির জানাযার জন্য যেভাবে কাতার করা হয় সেরূপ কাতার বাঁধলাম এবং মৃত ব্যক্তির জন্য যেভাবে সালাত (নামায/নামাজ) আদায় করা হয় সেভাবে তাঁর জন্য সালাত আদায় করলাম।