Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ১,০৪০

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাতুল জানাযা আদায় করে তবে তাঁর এক কীরাত নেকী লাভ হবে। আর যে জানাযার পিছনে পিছনে যাবে এবং দাফনও সম্পাদন করবে তার জন্য দুই কীরাত নেকী হবে। এর একটি বা ছোটটি হ’ল উহুদ পাহাড়ের সমান। রাবী আবূ সালামা বলেন, আমি ইবনু উমার রাদিয়াল্লাহু আনহ-কে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি আয়িশা রাদিয়াল্লাহু আনহা-এর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য প্রেরণ করেন। তখন আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আবূ হুরায়রা সত্য বলেছেন। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহু (এই কথা জেনে) বললেন, অনেক কিরাত আমরা বিনষ্ট করেছি।

ছবি বানান