তি
তিরমিযী শরীফ - হাদীস নং ১,২০২
এক ব্যক্তি জিহার করার পর তার স্ত্রীর সাথে সঙ্গত হল। এপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমি আমার স্ত্রীর সঙ্গে জিহার করেছিলাম। কিন্তু কাফফারা প্রদানের পূর্বেই তার সঙ্গে সঙ্গত হয়েছি। তিনি বললেন, আল্লাহ্ তোমার প্রতি রহম করুন। এতে লিপ্ত হতে কিসে তোমাকে উদ্বুদ্ধ করল? সে বলল, চাঁদের আলোতে তার পায়ের খাড়ুর প্রতি দৃষ্টি পড়ে যায়। (ফলে......)। তিনি বললেন, আল্লাহ্ তোমাকে (কাফফারার) যে নির্দেশ দিয়েছেন তা সমাধান না করে আর স্ত্রীর কাছেও যেওনা।