তিরমিযী শরীফ - হাদীস নং ১,২০৩
বানূ বায়যার জনৈক ব্যক্তি সালমান ইবনু সাখর আনসারী স্ত্রীকে তার মায়ের পিঠের সঙ্গে তুলনা করে (জিহার করে)। এমতাবস্থায় রমযান অতিবাহিত হচ্ছিল। রমাযানের অর্ধেক হলে পর একরাতে ঐ ব্যক্তি তার উক্ত স্ত্রীর সাথে সঙ্গত হয়। অনন্তর সে রাসূলুল্লা্হ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে ঐ ঘটনা বিবৃত করে। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, একটি গোলাম আযাদ করে দাও। সে বলল, আমার তা নেই। তিনি বললেন, একনাগাড়ে দুই মাস সিয়াম পালন কর। সে বলল, আমি তা করতে সমর্থ নই। তিনি বললেন, ষাটজন মিসকীনকে আহার্য দাও। সে বলল, তারও সামর্থ আমার নই। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারওয়া ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু কে বললেন, ষাট জন মিসকীনের খাদ্য প্রদান করার জন্য এই ’’আরাকটি’’ (পনের সা বা ষোল সা খাদ্য ধরে এমন পাত্র), লোকটিকে দিয়ে দাও।